ভিপি নূরসহ নেতাকর্মীদের উপর হামলার বিচার,স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বুধবার একযোগে সারাদেশে বিক্ষোভ মিছিল।

- নিউজ প্রকাশের সময় : ০৯:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

রিপোর্টার সৈয়দ মো: স্বাধীন,,,,,
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিল,
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণ অধিকার পরিষদ,হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাকিল উজ্জামান দপ্তর সম্পাদক গন অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে গণঅধিকার পরিষদ,দেশের সকল জেলা ও মহানগরে এবং ঢাকায় বিকেল ৪:০০ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে,
গণঅধিকার পরিষদ উপর এই বর্বর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে,
গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।















