ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

কাউন্সিলরশিপ দাবি এবার নারী ক্রিকেটেও

রিপোর্টার জয়নাল আবদিন
  • নিউজ প্রকাশের সময় : ০২:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

রিপোর্টার জয়নাল আবদিন

বর্তমান সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নারীদের আইসিসি স্ট্যাটাস রয়েছে। তবে নারী ক্রিকেটে বাংলাদেশের ক্লাবগুলোর বিসিবির কাউন্সিলরশিপ নেই। ফলে দল পরিচালনায় অনুদান এবং স্পন্সর পেতে বেগ পোহাতে হয় এসব ক্লাবকে। নারীদের নিয়ে দল গঠন করা সংগঠকরা দীর্ঘদিন ধরে আলাদাভাবে কাউন্সিলরশিপের দাবি তুলেছেন।

বিষয়টি বিসিবির গঠনতন্ত্রে না থাকায় এবারের নির্বাচনেও নারী ক্রিকেটে আলাদা কাউন্সিলরশিপ থাকছে না। সেজন্য পরিবর্তন আনতে হবে গঠনতন্ত্রে। গতকাল কোয়াবের নির্বাচন ঘিরে বিসিবি প্রাঙ্গণ ছিল আমেজে ভরা। তখন নারী ক্রিকেট ক্লাবগুলোর পক্ষ থেকে মানববন্ধন করে কাউন্সিলরশিপ দাবি করেছেন অনেকে।
ঢাকাস্থ নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রথম শ্রেণির কয়েকজন নারী ক্রিকেটারও সেখানে উপস্থিত ছিলেন। ক্লাবগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে জানিয়েও কোনো সমাধান পাননি তারা। পুরুষ ক্রিকেটে ক্লাবগুলোর কাউন্সিলরশিপ থাকলেও নারী ক্রিকেটে সেটি নেই। তাই এবারের নির্বাচনের আগেই কাউন্সিলরশিপ দেওয়ার দাবি তাদের।
গতকালের মানববন্ধন চোখে পড়েছে তামিম ইকবালেরও। তিনি হাত উঁচিয়ে তাতে সমর্থন জানিয়েছেন। এদিকে, কোয়াবের নবনির্বাচিত কমিটিতে জায়গা পেয়েছেন ক্রিকেটার রুমানা আহমেদ। তিনি জানিয়েছেন, নারী ক্রিকেট ক্লাবগুলোর কাউন্সিলরশিপ দেওয়া প্রয়োজন। কাউন্সিলরশিপ না থাকলে মূল্যায়নও কমে যায়। এজন্য অনেকে দল গঠনেও আগ্রহ দেখান না। যারা আন্দোলন করছেন, আশা করি সেটি সফল হোক। সব ক্লাবের কাউন্সিলরশিপ দেওয়া সম্ভব না হলেও অন্তত ৫-৬টা প্রথমসারির ক্লাবকে দেওয়া উচিত।

বিসিবিতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এআর মনিরুজ্জামান, নড়াইল এক্সপ্রেস নারী ক্রিকেট দলের রুহুল আমিনসহ এ কে রয়েলস ক্লাব, লিজেন্ড ক্রিকেট ক্লাব, আব্দুল হাদি রতন স্মৃতি ক্রিকেট ক্লাব ও বুড়িগঙ্গা ক্রিকেট ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউন্সিলরশিপ দাবি এবার নারী ক্রিকেটেও

নিউজ প্রকাশের সময় : ০২:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫