রাজধানীতে সেনা–পু*লিশের লা*ঠিচার্জে গুরুতর আ*হত নুরুল হক নুর

- নিউজ প্রকাশের সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সাল হোসেন
রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়
২৯ আগষ্ট গত শুক্রবার রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন চলাকালে ,সেনা ও পুলিশের যৌথ লাঠিচার্জে শুরু করেন এতে গুরুতর আহত হয়েছেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর সহ শতাদিক নেতা কর্মী।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, হঠাৎ করেই পুলিশ ও সেনাসদস্যরা কার্যালয়ে প্রবেশ করে লাঠিপেটা চালায়। এতে উপস্থিত কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। যুব অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন , যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনরত রাজনৈতিক দল ও নেতারা নিজেদের কার্যালয়েও নিরাপদ নন, সেখানে সরকারি বাহিনীকে বিরোধী মত দমনে ব্যবহার করা গণতন্ত্র হত্যার স্পষ্ট প্রমাণ।
তিনি অভিযোগ করেন, সরকারি বাহিনী জাতীয় পার্টির কার্যালয় ও নেতাদের নিরাপত্তা দিতে মোতায়েন থাকে। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে পরিচিত দলটির প্রতি সরকারের এই বিশেষ সুরক্ষা নীতি দ্বিমুখী আচরণের ইঙ্গিত বহন করছে।
যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন , দেশের জনগণ যখন প্রকৃত গণতন্ত্রের প্রত্যাশা করছে, তখন বিরোধী মত দমন, গুম-খুন এবং হামলা-লাঠিচার্জের মাধ্যমে সরকার কেবল স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখার চেষ্টা করছে।
তিনি আরো বলেন
আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ ধরনের হামলা ও দমননীতিতে আমরা দমে যাব না। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।”















