ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

একটি পথচারী জীবন কাহিনী

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

ফেসবুক থেকে নেওয়া
রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা’র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে। তাছাড়া, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একটি পথচারী জীবন কাহিনী

নিউজ প্রকাশের সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫