ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান: রতনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী”

রিপোর্টার মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃআনজার শাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ পক্ষ–২০২৫ উপলক্ষে রতনপুর ইউনিয়নে এক দাওয়াতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পেশাজীবী সংগঠনের আয়োজনে ৭নং ওয়ার্ডের দূলাবালা বায়তুল আকসা জামে মসজিদে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী সংগঠনের সেক্রেটারি মো. রবিউল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুবকর সিদ্দিকী, ইউনিয়ন আমীর ক্বারী আবতাবুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, পেশাজীবী সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, রোমানিয়া প্রবাসী আলমগীর হোসেন এবং যুববিভাগের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন আজিজুর রহমান।

এছাড়াও ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন—
“মহান স্বাধীনতার সুফল ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে স্রষ্টার বিধান ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অনিয়ম মুক্ত সমাজ গঠনের জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।”

আহ্বানে আরও গুরুত্ব দেওয়া হয়—

দুষ্টের দমন ও শিষ্টের লালন নিশ্চিত করা,

অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা,

সব ধর্মের অধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা,

অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া,

যুবসমাজের নৈতিক চরিত্র গঠন ও বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ,

নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলা,

শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি প্রবর্তন।

নেতারা আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যদি স্রষ্টার বিধানের আলোকে গড়ে তোলা যায়, তবে দুনিয়ায় শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা সম্ভব। এজন্য তারা সবাইকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান: রতনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী”

নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫