ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ডিম ছোঁড়ায় কিছু যায় আসে না: আখতার”

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম 

বাংলাদেশের গণআন্দোলনের অগ্রপথিক এবং এনসিপি নেতা আখতার হোসেন যুক্তরাষ্ট্র থেকে এক প্রতিক্রিয়ায় বলেছেন— “হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি, কারও ভাঙা ডিমে কিছুই আসে যায় না।” তিনি দাবি করেন, অতীতে দেশে চলমান আন্দোলনে রাজপথে গুলি, মামলা, হামলা সত্ত্বেও তারা পিছপা হননি। আজও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
আখতার হোসেন বলেন, “আমরা যখন রাজপথে ছিলাম, তখন গুলি-সন্ত্রাস-অত্যাচারের মুখোমুখি হয়েছি। আওয়ামী স্বৈরশাসনের গুলির সামনে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায়ের চেষ্টা করেছি। তাই আজ বিদেশে থেকে কেউ যদি ডিম ছুঁড়ে মারে কিংবা তুচ্ছ হামলার চেষ্টা করে—এগুলো আমাদের আন্দোলনের পথে কোনও প্রভাব ফেলবে না।”
তিনি আরও যোগ করেন, “হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের যড়যন্ত্র থামেনি। প্রবাসে থেকেও তারা গণতান্ত্রিক আন্দোলন দমন করার চেষ্টা করছে। কিন্তু জনগণ সব জানে—বাংলাদেশের গণমানুষ আর প্রতারিত হবে না।”
আখতার হোসেন অভিযোগ করেন, নিউইয়র্কে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী তার উপর হামলা চালানোর চেষ্টা করেছে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রবাসের মাটিতেও আমরা গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে যাবো। যেকোনো আক্রমণ, যেকোনো চক্রান্ত জনগণের কাছে উল্টো আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করবে।”
তিনি বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে বলেন, “আপনারা ভয় পাবেন না। আমরা রাজপথে রক্ত দিয়েছি। দেশে বা প্রবাসে কেউ আমাদের ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরাতে পারবে না।”
আখতার হোসেনের এই বক্তব্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ডিম ছোঁড়ায় কিছু যায় আসে না: আখতার”

নিউজ প্রকাশের সময় : ১১:৪৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫