ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে সহস্রাধিক মিটার কারেন্ট জাল ধ্বংস

রুবেল আহমদ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

রুবেল আহমদ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের অভিযানে সহস্রাধিক মিটার অবৈধ কারেন্ট জাল সহ চায়না দূয়ারী জাল ও গুইফাঁদ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিকেল ৪:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময় জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন অংশে পর্যটন স্পট ডিবিরহাওড় লাল শাপলা বিল এলাকার অন্তর্ভুক্ত কেন্দ্রীবিল অংশে বিশাল এলাকা জুড়ে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় অভিযান চলাকালে কেন্দ্রীবিল অংশে অবৈধভাবে ফাঁদ পেতে রাখা ১ হাজার ৫০ মিটার লম্বা ৩৫টি কারেন্ট জাল, ২টা ৫০ মিটার লম্বা চায়না দূয়ারী জাল ও একটি গুঁইফাঁদ উদ্ধার করে মোবাইল কোর্ট।

পরে উদ্ধারকৃত অবৈধ জালগুলো বিলের পাশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব প্রদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ” প্রকল্পের আওতায় মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে ও খাল বিল হাওড়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি জানান দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও অবৈধ কারেন্ট জাল ও চায়না দূয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা জনস্বাস্হ্য ও প্রোকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে সহস্রাধিক মিটার কারেন্ট জাল ধ্বংস

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫