ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর

রিপোর্টার ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

সাবেক ডাকসু ভিপি ও জনপ্রিয় ছাত্রনেতা নুরুল হক নুর বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে গত সপ্তাহে দেশে থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
দেশে-বিদেশে অবস্থানরত তার অসংখ্য শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহযোদ্ধা এবং সাধারণ মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে ব্যাপক উদ্বেগ ও প্রার্থনার ঢল নেমেছে।
নুরুল হক নুরের সহযোদ্ধারা জানান, তিনি সব সময়ই জনগণের পাশে থেকেছেন। তার অসুস্থতার খবর পেয়ে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হচ্ছে। তারা বিশ্বাস করেন, সবার দোয়া ও ভালোবাসায় নুর শিগগিরই সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসবেন।
পরিবার ও ঘনিষ্ঠজনরা দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন, যেন নুরুল হক নুর দ্রুত আরোগ্য লাভ করে নতুন উদ্যমে জনগণের আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিতে পারেন।
— শেষ —

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর

নিউজ প্রকাশের সময় : ০৮:১৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫