ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

নিয়ামতি ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আব্দুস সালাম শিকদার।

রিপোর্টার: মোঃ আনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

রিপোর্টার: মোঃ আনজার শাহ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ামতি ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, মেট্রো সাংগঠনিক টিম (০১)-এর সাবেক সদস্য ও বরিশাল জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম শিকদার।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম, শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদেরই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। প্রত্যেক ধর্মাবলম্বী যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে এ উৎসব পালন করতে পারে – এটাই আমাদের কামনা।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বাঙালি জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবসময় একসাথে উৎসব পালন করেছে। ভবিষ্যতেও আমরা সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে চাই। দেশের প্রতিটি ধর্মীয় উৎসবে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধই হতে পারে জাতীয় ঐক্যের মূল ভিত্তি।”

তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, “শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়ে শারদীয় দুর্গাপূজা আমাদের সমাজে সত্যিকারের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথ দেখাবে। এই উৎসব আনন্দের পাশাপাশি আমাদের একে অপরের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করুক।”

শেষে তিনি আবারও নিয়ামতি ইউনিয়নের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়ামতি ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন আব্দুস সালাম শিকদার।

নিউজ প্রকাশের সময় : ০৭:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫