জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি চালুর দাবিতে নাগরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ”

- নিউজ প্রকাশের সময় : ১০:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সরকারকে বাধ্য করতে হবে।”
বক্তারা আরও জানান, জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছে। মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও ভোটাধিকার রক্ষায় আন্দোলন আরও বেগবান হবে।
পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়:
১. জুলাই সনদ বাস্তবায়ন।
২. আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু।
৩. জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
৪. রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলা প্রত্যাহার।
৫. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু।
সমাবেশে উপজেলা শাখার আমীর, সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি মানা না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভ সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।















