গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত: দলীয় মুখপাত্রের দায়িত্বে হাসান আল মামুন

- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুনকে দলীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সভায় জানানো হয়, দলের নীতি-আদর্শ, রাজনৈতিক কর্মকাণ্ড, চলমান আন্দোলন-সংগ্রাম এবং জনগণের দাবি-দাওয়া সঠিকভাবে উপস্থাপন ও প্রচারের জন্য দলীয় মুখপাত্রের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে নেতৃত্বের যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে হাসান আল মামুনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন মুখপাত্র হিসেবে তিনি দলের অবস্থান স্পষ্ট ও যুক্তিসম্পন্নভাবে জনগণ, গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং জনগণের আস্থা ও সমর্থন বৃদ্ধি পাবে।
এছাড়া আলোচনা সভায় দলকে মাঠপর্যায়ে আরও শক্তিশালী ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।















