ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

জৈন্তাপুরে নিজের মা কে কু*পিয়ে জখম করার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ

রুবেল আহমদ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

রুবেল আহমদ জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৬০ বছর বয়সী বৃদ্ধ মা কে মাথায় কুপিয়ে জখম করার অপরাধে কুলাঙ্গার ছেলেকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক হওয়া আসামির নাম শুক্কুর আলি (৩৫)। সে উপজেলার কমলাবাড়ী মোকামটিলা এলাকার মৃত মোহাম্মদ আলি ওরফে পঁচা মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, উক্ত ঘটনায় আহত ওই ছেলের মা জুলেখা বেগম বসর (৬০) বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয় শুক্কুর আলি (৩৫) বাদী জুলেখা বেগমের নিজের সন্তান। সে খুব খারাপ প্রকৃতির। কোন কাজ কর্ম না করে শুধু টাকার জন্য পরিবারের সদস্যদের চাপ প্রয়োগ ও ঝগড়া সৃষ্টি করে রাখে।

ঘটনার দিন চলতি সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। বাদী জুলেখা বেগমের বড় ছেলের বিদেশ থেকে পাঠানো ৮০ হাজার টাকা শুক্কুর আলি বড় ভাইয়ের ঘর থেকে চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জুলেখা বেগমের পুত্র বধু শ্বাশুড়িকে জানালে তিনি শুক্কুর আলির নিকট টাকা ফেরৎ চান।

শুক্কুর আলি তখন টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানালে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘর থেকে দা এনে জুলেখা বেগমের মাথায় আঘাত করে। পরে পরপর আরো দুইবার দা দিয়ে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম হাতে কোপ লাগে। পরে গুরুতর আহত জুলেখা বেগমকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দীর্ঘ ২০ দিন সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে তিনি শনিবার (২৭শে সেপ্টেম্বর) জৈন্তাপুর মডেল থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার উপ -পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স বিকেল ৫:৩০ মিনিটে শুক্কুর আলিকে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকা হতে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন অভিযুক্তের মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জৈন্তাপুরে নিজের মা কে কু*পিয়ে জখম করার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫