কলাতিয়া আকছাইল ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান

- নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

রিপোর্টার ওয়াজ উদ্দীন
কেরানীগঞ্জ, ২৮ সেপ্টেম্বর ২০২৫:
কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে কলাতিয়া আকছাইল ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন আধুনিক কেরানীগঞ্জের রূপকার, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
উদ্বোধনী অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন,
“কেরানীগঞ্জকে ঢাকার সঙ্গে যোগাযোগের আধুনিক সেতুবন্ধন করতে এ ব্রিজ বিশেষ ভূমিকা রাখবে। জনগণের দুর্ভোগ লাঘব ও অর্থনৈতিক অগ্রযাত্রা তরান্বিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, কেরানীগঞ্জের প্রতিটি গ্রাম, প্রত্যন্ত অঞ্চলকে আধুনিক অবকাঠামোর আওতায় আনাই তার জীবনের লক্ষ্য। আকছাইল ব্রীজ নির্মিত হলে এ অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি তার বক্তব্যে বলেন,
“আমার বাবা যেমন কেরানীগঞ্জের উন্নয়নকে আজীবন এগিয়ে নিয়েছেন, আমিও তার দেখানো পথে জনগণের পাশে থেকে কাজ করবো। আকছাইল ব্রীজ এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আজ উদ্বোধনের মধ্য দিয়ে তা বাস্তবায়নের পথে এগোলো।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা এই ঐতিহাসিক মুহূর্তে আনন্দ প্রকাশ করেন এবং আমান উল্লাহ আমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, কলাতিয়া আকছাইল ব্রীজ নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় জনগণ সহজেই রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে। এ প্রকল্পকে কেন্দ্র করে কেরানীগঞ্জের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।





















