ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

সরকারের ঘুম ভেঙেছে: নাজমুল হাসান

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেছেন, “হামলার ৩৯ দিন পর সরকারের ঘুম ভেঙেছে। আজ তদন্ত কমিটি আমাদের বক্তব্য শোনার জন্য ডেকেছে। বিচার কবে হবে বা আদৌও হবে কিনা জানি না, তবে সরকারের ঘুম ভেঙেছে—সেইজন্য আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, এতদিন ধরে আমরা বিচার প্রত্যাশা করে ধৈর্য ধরেছি। আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে, সেটি শুধু ছাত্র অধিকার পরিষদের ওপর নয়—এটি ছিল গণমানুষের কণ্ঠরোধের প্রচেষ্টা। অবশেষে সরকার তদন্ত কমিটি গঠন করে আমাদের বক্তব্য শুনতে ডেকেছে, যা ইতিবাচক হলেও দেরিতে নেওয়া পদক্ষেপ।
নাজমুল হাসান বলেন, “আমরা চাই, তদন্ত কমিটি যেন নিরপেক্ষভাবে কাজ করে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে। শুধু শুনানি নয়, আমরা চাই বাস্তব বিচার।”
ছাত্র অধিকার পরিষদের নেতা আরও জানান, দেশের শিক্ষার্থী সমাজ ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছে। এই হামলার বিচারের মাধ্যমে সরকারের গণতান্ত্রিক মানসিকতার পরীক্ষা হবে বলে তিনি মন্তব্য করেন।
সংগঠন সূত্রে জানা যায়, গত ৩৯ দিন ধরে আহত নেতাকর্মীদের অনেকেই এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং ন্যায়বিচারের আশায় দিন গুনছেন।
নাজমুল হাসান বলেন, “আমরা ন্যায়ের পথে আছি, থাকব। আল্লাহর উপর ভরসা রেখে আমরা লড়ে যাচ্ছি। সরকারের ঘুম ভেঙেছে, এবার দেখব তারা ন্যায়ের পথে হাঁটে কি না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারের ঘুম ভেঙেছে: নাজমুল হাসান

নিউজ প্রকাশের সময় : ১০:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫