তরুণ প্রজন্মের আশার প্রতীক এডভোকেট মোঃ অহিদুল ইসলাম অপু

- নিউজ প্রকাশের সময় : ০৮:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

রিপোর্টারঃ মাহবুব আলম
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ অহিদুল ইসলাম অপু সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি নলছিটি-ঝালকাঠি-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির তরুণ প্রজন্মের অন্যতম পরিচিত মুখ হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী ও মানবিক গুণে সমৃদ্ধ এই তরুণ রাজনীতিক গরিব ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
তিনি সুবিদপুর ইউনিয়নের সম্মানিত মুন্সি পরিবারে জন্মগ্রহণ করেন। ছয় ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ এডভোকেট অপু ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
ছাত্রজীবনে নির্যাতন ও হামলার শিকার হয়েও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে তিনি রাজপথে ছিলেন নির্ভীক। তাঁর আদর্শ ও ত্যাগ তরুণ প্রজন্মের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
অহিদুল ইসলাম অপু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের আশার প্রতীক। গরিবের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর।
তরুণ প্রজন্ম বিশ্বাস করে নলছিটি-ঝালকাঠি-০২ আসনে যদি এই তরুণ নেতা মনোনয়ন পান, তবে এলাকার রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা ঘটবে।















