ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট

রিপোর্টার: মাহাবুব আলম
  • নিউজ প্রকাশের সময় : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: মাহাবুব আলম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের দাবিতে আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
এই ধর্মঘটের আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকগণ এতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সরকার কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু ঘোষণার পর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে শিক্ষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, “আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ যে, মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘদিনের দাবি স্বীকার করেছেন। তবে আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই ঘোষণার বাস্তবায়ন হোক। শিক্ষকরা আর বিলম্ব সহ্য করতে পারবে না।”
তারা আরও বলেন, এই শিক্ষকরা দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষার মূলভিত্তি রচনা করছেন। কিন্তু অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে শিক্ষা দিচ্ছেন, যা অমানবিক। অবিলম্বে জাতীয়করণের মাধ্যমে তাদের জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে।
অবস্থান ধর্মঘটে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে “দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন চাই”, “বঞ্চনার অবসান হোক”, “শিক্ষক সমাজের ন্যায্য দাবি মেনে নিন” — এমন স্লোগান দেন।
শেষে সংগঠনের পক্ষ থেকে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে বলা হয়, যদি এই সময়ের মধ্যে জাতীয়করণের প্রক্রিয়া শুরু না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট

নিউজ প্রকাশের সময় : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫