ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে সাংবাদিক শেখ ফিরোজ আহমেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

রিপোর্টার: মাহাবুব আলম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: মাহাবুব আলম

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাই মোক্তার হোসেন কর্তৃক সিনিয়র সাংবাদিক শেখ ফিরোজ আহমেদকে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাংবাদিকের উপর প্রাণনাশের হুমকি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এমন হুমকি ও সন্ত্রাসী আচরণের তীব্র প্রতিবাদ জানাই এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
তারা আরও বলেন, সাংবাদিক সমাজকে ভয় দেখিয়ে কখনো থামানো যাবে না। যারা সত্য প্রকাশে কলম চালায়, তাদের ওপর হামলা বা হুমকি জাতির বিবেকের ওপর আঘাতের শামিল। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিক নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ঘটনায় দায়ীদের শাস্তি দিতে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান, মহাসচিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিনিয়র সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীরা। তারা বলেন, সাংবাদিক শেখ ফিরোজ আহমেদ দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাঁকে হুমকি দিয়ে ভয় দেখানোর মাধ্যমে সাংবাদিকতার স্বাধীনতাকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
শেষে সংগঠনের পক্ষ থেকে শেখ ফিরোজ আহমেদের নিরাপত্তা নিশ্চিত করা ও অভিযুক্ত মোক্তার হোসেনের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকদের একাংশ (জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে সাংবাদিক শেখ ফিরোজ আহমেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

নিউজ প্রকাশের সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫