ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ভাকুর্তা ইউনিয়নে ঢাকা-২ আসনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা ৩১ দফা লিফলেট বিতরণে উৎসবমুখর পরিবেশ

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

ঢাকা জেলার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডে ঢাকা-২ আসনের নির্বাচনী প্রচারণা ও ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রচারণা কর্মসূচিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এই প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কদম আলী ভূইয়া, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইন উদ্দিন মাদবর, জাসাসের সাধারণ সম্পাদক নাসির সওদাগর, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মালেক, ভাকুর্তা ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ আফতাব হোসেন সহ ১নং ও ২নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী।
নেতৃবৃন্দ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা মাঠে নেমেছেন। ৩১ দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের জনগণের মুক্তি আসবে বলে তারা বিশ্বাস করেন।
প্রচারণা চলাকালে সাধারণ জনগণের হাতে হাতে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয় এবং জনগণকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। উপস্থিত নেতারা বলেন, “দেশে আইনের শাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই।”
কর্মসূচি শেষে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা বলেন, বিএনপি’র নেতাকর্মীরা মাঠে নেমে আসায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাকুর্তা ইউনিয়নে ঢাকা-২ আসনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা ৩১ দফা লিফলেট বিতরণে উৎসবমুখর পরিবেশ

নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫