ভালো মানুষেই গড়বে ভালো দেশ মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান মানবিক পার্টির সভাপতির

- নিউজ প্রকাশের সময় : ১২:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

রিপোর্টার: মোঃ জসিম সরকার
বাংলাদেশ মানবিক পার্টির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেছেন, ভালো মানুষ হলে তবেই ভালো দেশ হবে।তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান— আসুন আমরা সবাই মিলে সম্মিলিত প্রয়াসে স্বপ্নের সোনার বাংলা গড়ি, যেখানে থাকবে সুখ, সমৃদ্ধি, মানবিকতা ও শুদ্ধাচার।
সভাপতি বলেন, “বীর শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দেশপ্রেমিক সুশীল সমাজ, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। মানবিকতা, সততা ও ন্যায়ের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।
তিনি আরও বলেন, নারীর সম্মান, মর্যাদা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ, নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মানবিক পার্টির সভাপতি রাজনীতিতে প্রতিহিংসা নয়, বরং জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের রাজনীতির লক্ষ্য হওয়া উচিত আস্থাপূর্ণ গঠন, ন্যায়ের প্রতিষ্ঠা ও ক্ষমতার সুষম বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা।
তিনি বিশ্বাস করেন, আগামী দিনের বাংলাদেশ হবে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়ের আদর্শে পরিচালিত একটি মানবিক রাষ্ট্র।
সভাপতি আরও বলেন, নেতিবাচক কথা নয়, দেশের স্বার্থে সবাইকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। আমাদের কথায়, কাজে ও আচরণে মানবিকতার প্রকাশ ঘটাতে হবে।
উপসংহারে তিনি আহ্বান জানান, আমরা সবাই যদি ভালো মানুষ হই, তবে বাংলাদেশ একদিন মানবিকতা, ন্যায়বিচার ও উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে বিশ্বমঞ্চে।















