ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

‎জামায়াতের ওয়ার্ড সভাপতি পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ

মোঃ আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি

‎ভোলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি শোয়াইব মাওলানা (৩৫) কে আটক করেছে এলাকাবাসী। তিনি দুই সন্তানের জনক ও পেশায় একজন পল্লী চিকিৎসক।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকার এক বিধবা দুই সন্তানের জননীর ঘর থেকে শোয়াইব মাওলানাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‎শোয়াইব মাওলানা বাতান খাল এলাকার নাসিম হুজুরের ছেলে এবং বগার খাল জামে মসজিদের ইমাম। স্থানীয়দের দাবি, ওই বিধবা নারীর সঙ্গে তার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল এবং তিনি প্রায়ই ওই নারীর ঘরে যাতায়াত করতেন। ঘটনার দিন ওঁত পেতে থাকা এলাকাবাসী তাদের আটক করে।

‎পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৩ লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

‎৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আছিউল হক মেম্বার এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক হুমায়ুন ঘটনাটি নিশ্চিত করেছেন।

‎এ বিষয়ে মনপুরা উপজেলা জামায়াতে ইসলামী আমির আমিমুল ইহসান জসিম বলেন,

‎“শোয়াইব মাওলানা আমাদের সংগঠনের কলাতলী ৬নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তবে জামায়াতে ইসলামী কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ড বা নারী কেলেঙ্কারিকে সমর্থন করে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

‎ঘটনা সম্পর্কে জানতে কলাতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই ছিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎জামায়াতের ওয়ার্ড সভাপতি পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ

নিউজ প্রকাশের সময় : ০৫:২২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫