ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

কাউনিয়ায় গাইডওয়াল নির্মাণে উন্নয়নের ছোঁয়া

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্মিত হয়েছে একটি গাইডওয়াল, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেনের উদ্যোগ ও অনুরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই প্রকল্পের জন্য মোট ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
প্রাপ্ত বরাদ্দের আওতায় প্রতিটি ইউনিয়নে ১০০ থেকে ১৫০ মিটার সিসি ঢালাই রাস্তা এবং ৪০ থেকে ৮০ মিটার গাইডওয়াল নির্মাণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শহীদবাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গাইডওয়াল নির্মাণের কাজ সম্পন্ন হয়, যা এলাকার জনগণের চলাচলকে নিরাপদ করেছে এবং নদীভাঙন রোধেও সহায়ক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে এলাকার রাস্তা ও ঘরবাড়ি পানির চাপে ক্ষতিগ্রস্ত হতো। গাইডওয়াল নির্মাণের ফলে এখন আর সেই আশঙ্কা নেই। উন্নয়ন কার্যক্রমের জন্য তারা এনসিপি ও আখতার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আখতার হোসেন বলেন,

“মানুষের প্রত্যাশার জায়গায় আমরা কাজ করতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়েই স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। প্রতিটি ইউনিয়নে সমানভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।”

সরকারি বরাদ্দের এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাউনিয়া উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউনিয়ায় গাইডওয়াল নির্মাণে উন্নয়নের ছোঁয়া

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫