আন্তঃ রেজিমেন্ট ফায়ারিং প্রতিযোগিতায় রানার আপ রমনা রেজিমেন্ট

- নিউজ প্রকাশের সময় : ০৭:৩৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে


রিপোর্টার: ফয়সাল হোসেন
গৌরবময় অর্জনের ধারাবাহিকতায় এবার আন্তঃরেজিমেন্ট ফায়ারিং প্রতিযোগিতায় রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে রমনা রেজিমেন্ট। সোমবার (১০ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রমনা রেজিমেন্টের চৌকস সদস্যরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন।
উক্ত ফায়ারিং প্রতিযোগিতায় ঢাকা কলেজ প্লাটুনের প্রতিনিধিত্ব করেন ক্যাডেট সার্জেন্ট আতিকুজ্জামান ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাইমুর রহমান দীপ। তারা নিখুঁত লক্ষ্যভেদে অসামান্য দক্ষতা প্রদর্শন করে প্রতিযোগিতার শেষ পর্যন্ত নিজেদের অবস্থান দৃঢ় রাখেন। তাদের এই কৃতিত্বে রমনা রেজিমেন্ট রানার আপ হওয়ার মর্যাদা অর্জন করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি, রমনা রেজিমেন্টের পক্ষ থেকে। এ সময় ক্যাডেট সার্জেন্ট আতিকুজ্জামানও তার অসামান্য পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হন।
রমনা রেজিমেন্টের এ অর্জন পুরো রেজিমেন্টের সদস্যদের মধ্যে অনুপ্রেরণা ও গর্বের সঞ্চার করেছে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও আরও সাফল্য অর্জনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রমনা রেজিমেন্টের এই গৌরবজনক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও সহকর্মী ক্যাডেটরা।
📷















