ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কলাতলীতে বিনামূল্যে গাইনী ও মেডিসিন সেবা পেয়ে সাধারণ মানুষ আনন্দিত

মোঃ আল আমিন, ভোলা জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন, ভোলা জেলা প্রতিনিধি

ভোলা জেলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নে বিনামূল্যে গাইনী ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্যসেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ আনন্দিত।
কোস্ট ফাউন্ডেশন ‘সমৃদ্ধি কর্মসূচি’র মাধ্যমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ)-এর সহযোগিতায় আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত স্বাস্থ্যসেবায় মোট ১৫৪ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন —
প্রসূতি, স্ত্রী ও গাইনী বিশেষজ্ঞ সার্জন ডা. ফাতেমা বেগম, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (গাইনী এন্ড অবস), প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
এছাড়া ডা. খালিদ হাসান তানিম, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার, মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মনপুরা — মেডিসিন বিষয়ক চিকিৎসা প্রদান করেন।
স্বাস্থ্যসেবা গ্রহণকারী গর্ভবতী মা রিক্তা বেগম জানান,

“আমরা চরাঞ্চলে বসবাস করি বলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা থেকে প্রায়ই বঞ্চিত হই। আজকের এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আমরা অত্যন্ত উপকৃত হয়েছি। কোস্ট ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক, ইউনিয়নের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল সালাম, ও কর্মসূচি সমন্বয়কারী মোঃ ফজলুল হক।
কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,

“চরাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ক্যাম্প সফল করতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

এমন মানবিক উদ্যোগে কলাতলী ইউনিয়নের সাধারণ মানুষ কোস্ট ফাউন্ডেশন ও পিকে এস এফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলাতলীতে বিনামূল্যে গাইনী ও মেডিসিন সেবা পেয়ে সাধারণ মানুষ আনন্দিত

নিউজ প্রকাশের সময় : ০৫:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫