ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

গেল জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় প্রবাসে অবস্থানরত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রাজাপুর গ্রামের মৃত শরিফুল ইসলাম এর ছেলে, সাবেক যুবলীগ নেতা আরিফুল ইসলাম চৌধুরী।

কিছুদিন আগে ছুটিতে দেশে ফেরার পর, পূর্বের রাজনৈতিক পরিচয়ের কারণে স্থানীয় একটি মহল তাকে টার্গেট করে। অভিযোগ রয়েছে, গত ৫ ডিসেম্বর শুক্রবার রাতে আরিফুল বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এটি শুধু একটি ব্যক্তিগত হামলা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করা হচ্ছে। আরিফুলের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা হয়রানির ভয়ে পুলিশি সহায়তাও নিতে পারছেন না।

পরিবারের সদস্যরা জানান, আন্দোলনের সময় প্রবাসে ছিলেন কিন্তু ছুটিতে বাড়ি আসার পর এরপর থেকেই একদল অজ্ঞাত দুর্বৃত্ত নিয়মিত বাড়ির আশপাশে ঘোরাফেরা শুরু করে। কয়েকদিন পর রাতে বাড়িতে হামলা চালিয়ে জানালার কাঁচ, দরজা এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে পরিবারের সবাই আতঙ্কে বাড়ি ছাড়তে বাধ্য হন।

সাবেক যুবলীগ নেতা আরিফুল ইসলাম চৌধুরী বলেন, “নিরাপত্তাহীনতার কারণে পুলিশের কাছে সহযোগিতা চাইতেও সাহস পাচ্ছি না। পরিস্থিতি কোন দিকে যাবে বুঝতে পারছি না, আমি এবং আমার পরিবার বর্তমানে আতঙ্কিত “

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল।

নিউজ প্রকাশের সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫