ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

লালমনিরহাট প্রতিনিধি — বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “জান্নাতের মালিক আমরা নই, মহান আল্লাহ। আমরা জান্নাতের টিকিট দিতে পারব না, কিন্তু উন্নয়ন দিতে পারব। আমরা ব্রিজ দিতে পারি, রাস্তা দিতে পারি, স্কুল দিতে পারি।”
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী শরিফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার খোঁজখবর নিচ্ছেন। তিনি আরও জানান, এ ঘটনায় তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিএনপির মহাসচিব তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে দুলু বলেন, নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটাতে হবে। এখনো যেসব অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই সময়ে দলটি বহু সহযোদ্ধাকে হারিয়েছে। বিএনপি কখনোই চায় না নির্বাচনকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটুক।
বিএনপির এ নেতা আরও বলেন, “বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে, তাকেই আমরা স্যালুট করব। নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনে কোনো ভয় থাকা চলবে না। নির্বাচন যেন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়— এ জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করে দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো উসকানিমূলক বক্তব্য দেন না। তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতে বলেছেন— বিজয়ীরা যদি পরাজিত শক্তির ওপর প্রতিশোধ নেয়, তবে বিজয়ের আনন্দ থাকে না। এত জুলুম-নির্যাতনের পরও তিনি কখনো প্রতিশোধের কথা বলেননি।
সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু

নিউজ প্রকাশের সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫