ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

বেগম খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে মর্মান্তিক দু/র্ঘ/ট/নাদৈনিক রুদ্র বাংলা সম্পাদক মোঃ মতিউর রহমান গু/রু/তর আ/হ/ত, বাম পা বিচ্ছিন্ন

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী দৈনিক রুদ্র বাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জীবন-মরণ সংকটে চিকিৎসাধীন রয়েছেন।

তথ্য অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে মোঃ মতিউর রহমান বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঢাকার গুলিস্তান এলাকায় হলমার্ক ভবনের পাশের সড়কে একটি দ্রুতগতির গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় গাড়িটির চাকা তাঁর বাম পায়ের উপর দিয়ে চলে যায়, ফলে তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন দুর্ঘটনার পর আশপাশে থাকা কয়েকজন মানবিক মানুষ দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)–এ রেফার করেন।

পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তাঁর বাম পায়ের হাঁটু ও নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার তীব্র ধাক্কা ও শারীরিক চাপের কারণে তাঁর হৃদরোগজনিত জটিলতা দেখা দেয়। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে সেখান থেকে হৃদরোগ বিভাগে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে এবং সর্বশেষে বারডেমের BIHS (Bangladesh Institute of Health Sciences) শাখা হাসপাতাল—BIHS General Hospital–এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি BIHS General Hospital-এর ওয়ার্ড নং ৩০৭, বেড নং ১–এ চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের ঠিকানা: ১২৫/১, দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬ (মিরপুর টেকনিক্যাল মোড় সংলগ্ন)।

চিকিৎসক সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবন রক্ষার্থে বাম পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে অর্থনৈতিক সংকটের মধ্যেই তাঁর চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর ছোট ভাই রেজাউল করিম দেশবাসী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের কাছে মোঃ মতিউর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় সাংবাদিক অঙ্গন ও মানবাধিকারকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর আশু আরোগ্য কামনা করছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে মর্মান্তিক দু/র্ঘ/ট/নাদৈনিক রুদ্র বাংলা সম্পাদক মোঃ মতিউর রহমান গু/রু/তর আ/হ/ত, বাম পা বিচ্ছিন্ন

নিউজ প্রকাশের সময় : ১১:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬