তারানগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ প্রজন্মের ইতিহাসের সাক্ষী হওয়ার অনুভূতি : সেলিম রেজার কেরানীগঞ্জ (ঢাকা):

- নিউজ প্রকাশের সময় : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন।
এ সময় তারানগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সেলিম রেজা আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখিনি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজাও দেখার সুযোগ হয়নি। তবে ২০২৪ সালের গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং আজ বাংলাদেশের গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করে এ প্রজন্মের ইতিহাসের একজন সাক্ষী হতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এক অনন্য প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এ সময় তারানগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।















