ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

নির্বাচনী ব্যয়ের জন্য সহযোগিতা চাইলেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

ঢাকা, ৭ জানুয়ারি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে তিনি এ আহ্বান জানান।

লাইভ বক্তব্যে তারেক রহমান বলেন, একটি নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও কার্যকরভাবে পরিচালনা করতে যে উল্লেখযোগ্য ব্যয় প্রয়োজন, তা এককভাবে বহন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি সাধারণ মানুষ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও চাকরিজীবীদের সহযোগিতা কামনা করছেন।

তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে আমি ঢাকা–১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। একটি নির্বাচন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে যে ব্যয় প্রয়োজন, তা একা বহন করা আমার জন্য কঠিন। তাই আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আন্তরিক সহযোগিতা চাইছি।”

নিজের রাজনৈতিক পথচলার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকে জনগণ তার রাজনৈতিক কার্যক্রম প্রত্যক্ষ করে আসছে। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সংকটময় সময়ে তিনি যেমন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তেমনি কঠিন সময়ে জনগণের সহযোগিতাও পেয়েছেন।

তারেক রহমান আরও বলেন, “দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী সমাজ এবং চাকরিজীবী ভাই-বোনদের সহযোগিতায় আমি অতীতে বহুবার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। আজ সেই আস্থার জায়গা থেকেই ঢাকা–১২ আসনের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আপনাদের সহযোগিতা চাইছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সহযোগিতা পেলে তিনি তার নির্বাচনী কার্যক্রম সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি ভোটারদের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে ঢাকা–১২ আসনে নির্বাচনে বিজয় অর্জনের ব্যাপারেও তিনি দৃঢ় আশাবাদী।

লাইভ বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, “আপনাদের পাশে পাওয়া আমার জন্য শক্তি ও অনুপ্রেরণা। আপনাদের সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে বিজয় অর্জন করব।”

তার এই লাইভ বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সমর্থকরা অনেকে মন্তব্য ও শেয়ার দিয়ে তার প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনী ব্যয়ের জন্য সহযোগিতা চাইলেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬