ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

দক্ষিণ কোরিয়াতে এই বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ পতন হতে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে।

বিশেষ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি 

কোরিয়া আবহাওয়া প্রশাসন মঙ্গলবার থেকে তীব্র শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে। তীব্র ঠান্ডা বাতাস প্রবাহের ফলে রাজধানী সিউলের তাপমাত্রা মাইনাস ২১ থেকে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে।

কোরিয়া আবহাওয়া প্রশাসনের তথ্য মতে উত্তর দিক থেকে দক্ষিণে অগ্রসর হওয়া হিমশীতল বাতাসের কারণে সোমবার রাত থেকে তাপমাত্রায় তীব্রভাবে হ্রাস পাবে। মঙ্গলবার সিউলের সকালের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে এবং বুধবার মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।পাজু সহ মেট্রোপলিটন এলাকার কিছু এলাকায় মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা অনুভূত হতে পারে।

২৫ জানুয়ারি পর্যন্ত ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলে আশা করা হচ্ছে।

সতর্কতা ও করণীয়:

১। এই তীব্র শৈত্যপ্রবাহে তুষারপাতের ফলে এবং কালো বরফ জমে রাস্তা পিচ্ছিল হবে তাই যারা গাড়ি চালাবেন সতর্কতার সহিত গাড়ি চালাবেন।

২। তাপমাত্রা অনবরত মাইনাসে থাকায় আপনার ব্যবহৃত রান্নাঘর ও অন্যান্য পানির পাইপ জমে ফেটে যেতে পারে তাই হালকা করে পানি ছেড়ে রাখুন।

৩। রাস্তা পারাপারের সময় অবশ্যই আশেপাশে লক্ষ্য করবেন পিচ্ছিল রাস্তায় দ্রুতগতির গাড়ি ব্রেক করলে দুর্ঘটনার শিকার হতে পারেন ।

৪। ঘরে চালানো হিটারের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সতর্ক থাকুন।

৫। বাহিরে বের হওয়ার সময় অবশ্যই গরম কাপড় পরিধান করবেন এবং মাস্ক পরিধান করবেন।

প্রবাস জীবনে নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন সবার উপকারের জন্য এই পোস্টটি শেয়ার করে দিতে পারেন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দক্ষিণ কোরিয়াতে এই বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ পতন হতে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে।

নিউজ প্রকাশের সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬