ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

তামিম না থাকলে কে অধিনায়ক, জানালেন পাপন!

সংবাদ দাতা মোঃআরাফাত হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছিলেন তামিম ইকবাল। এজন্য উন্নত চিকিৎসা নিতে ইংল্যান্ডে গিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। সেখানে অস্ত্রোপচারের কথা থাকলেও আপাতত কোমরের ডিস্কে দুই পর্যায়ে ৫টি ইনজেকশন নিয়েছেন তিনি। এরপর গত সোমবার দেশে ফিরে এসেছেন টাইগার ওয়ানডে দলের এই অধিনায়ক।

কিন্তু তামিম কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ বাঁহাতি এই ব্যাটারের বর্তমানে ফিটনেসের কি অবস্থা, তা সঠিক জানে না টিম ম্যানেজমেন্টও। আগামী কয়েকদিনের মধ্যেই বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন ড্যাশিং এই ওপেনার।

এদিকে তামিমের বিষয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তামিম না খেললে টাইগার ওয়ানডে দলের অধিনায়ক কে হবেন, বিসিবি বসের কাছে এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পাপন জানান, তামিম না খেললে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়ক হবে।

পাপন বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত এখনও পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, ও (তামিম) কখন থেকে খেলবে বা খেলতে পারবে, সেটা তো আমরা এখনও পর্যন্ত জানি না। ও ডাক্তার দেখিয়ে আসছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবশ্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে।’

‘এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এইগুলো না জেনে কিছু মন্তব্য করা কঠিন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়ক হবে। তবে তামিমের পরিকল্পনা জানাটা গুরুত্বপূর্ণ’- বলছেন পাপন।

বিসিবি সভাপতি আরও বলেন, ‘সবার আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী। ওকে নিশ্চয়ই একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। যেটা বলে দিয়েছে তারা। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওর ওপর প্রেশারইজড করতে চাই না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তামিম না থাকলে কে অধিনায়ক, জানালেন পাপন!

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩