ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভেঙ্গে যাচ্ছে পাকিস্তানে সংসদ চূড়ান্ত তারিখ ঘোষণা

মোঃমেহেদী হাসান ( স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের জাতীয় পরিষদ বা পার্লামেন্ট ভেঙে দেয়ার তারিখ চূড়ান্ত ভাবে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির তারিখও স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ৯ আগস্ট (বুধবার) ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

সংসদ সদস্যদের সম্মানে আয়োজিত নৈশ্যভোজে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত আসে।

বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংসদ সদস্যদের মতামত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ক্ষমতার হস্তান্তরের বিষয়টিও ছিল।

পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। যেখানে বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়েছে, ৯ আগস্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি আনুষ্ঠানিক পত্র পাঠাবেন। যাতে পাকিস্তানের সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বাক্ষর করতে হবে। তবে যদি কোনো কারণে রাষ্ট্রপতি ওই পত্রে স্বাক্ষর না করেন, তাহলে অ্যাসেম্বলি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।

এর আগে ১২ আগস্টের আগেই সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন শাহবাজ শরিফ। তিনি জানিয়েছিলেন, জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে যে তিনি সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ শরিফের সাথেও এ বিষয়ে পরামর্শ করবেন সেটিও নিশ্চিত করেছিলেন।

শাহবাজ শরিফের সরকারের বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে আগামী ১২ আগস্ট। সংবিধান অনুযায়ী, এটি যদি নির্ধারিত মেয়াদ পূর্ণ করে তবে নির্বাচন হতে হবে ৬০ দিনের মধ্যে। আর যদি পার্লামেন্ট মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে দেওয়া হয়, তবে নির্বাচন হতে হবে ৯০ দিনের মধ্যে। ফলে ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে দেশটিতে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আগে নির্বাচনকালীন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হতে হবে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভেঙ্গে যাচ্ছে পাকিস্তানে সংসদ চূড়ান্ত তারিখ ঘোষণা

নিউজ প্রকাশের সময় : ০২:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩