সংবাদ শিরোনাম ::
হাঁসের ধান খাওয়া নিয়ে মারামারি, আহত ১

রিপোর্টারঃ- মোঃফয়সাল
- নিউজ প্রকাশের সময় : ০৮:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

হাঁসের ধান খাওয়া নিয়ে মারামারি, আহত ১।
চাচড়া হাঁসে ধান খাওয়াকে নিয়ে সাবেক ইউপি মেম্বার কাঞ্চন ও তার পুত্রবধূ মিলে তার ছোট ভাই আনিসুল হককে আহত করেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত আনিসুল হকের জমিতে গিয়ে প্রতিদিন ধানগাছ খেয়ে ফেলছে এবং নষ্ট করছে। এ নিয়ে দু’পরিবারের মধ্যে মাঝে মাঝে ঝগড়া চলে আসছিল।
হাঁসে ধান খাওয়া নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দু’ভাইয়ের মাধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় লাঠিসোটা নিয়ে কাঞ্চন মেম্বার তার ছোট ভাই আনিসুল হককে আহত করে।
স্থানীয়রা আনিসুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়।
















