সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জ প্রাইভেটকারসহ মাদক কারবারী আটক।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
- নিউজ প্রকাশের সময় : ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

আশুগঞ্জ প্রাইভেটকারসহ মাদক কারবারী আটক।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক চালনের সময় ১৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ আগস্ট) রাত সোয়া ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, শনিবার রাত সোয়া ৭টার দিকে চরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ঢাকাগামী ঢাকা-সিলেট মহাসড়কের রাঁস্তার উপর তল্লাশী অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজা এবং ০১টি প্রাইভেটকারসহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ ।গ্রেফতারকৃত আসামীর মাদকদ্রব্য আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
















