ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ছয় ভাগ হচ্ছে আলিবাবা

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

এবার আলাদা হয়ে যাচ্ছে চীনা সংস্থা আলীবাবা। ২২ হাজার কোটি ডলারের সাম্রাজ্য ছয়টি প্রধান ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে, যা পৃথকভাবে তহবিল সংগ্রহ করবে এবং স্বতন্ত্রভাবে বাজারে শেয়ার ছাড়বে। দুই দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত ই-কমার্স জায়ান্টটির জন্য এটিই এযাবৎকালের সবচেয়ে বড় পরিবর্তন।

এই পদক্ষেপ আলিবাবার প্রধান বিভাগগুলোকে ই-কমার্স ও মিডিয়া থেকে মুক্ত করে অনেক বেশি স্বায়ত্ত্বশাসনের সঙ্গে পরিচালনার সুযোগ দেবে। ফলে ভবিষ্যতে আরো নতুন নতুন শাখা ও বাজার সৃষ্টির ভিত্তি স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।

চীনে বড় প্রযুক্তি সংস্থাগুলোর জন্য হোল্ডিং কম্পানি কাঠামোতে স্থানান্তর বেশ বিরল ঘটনা। সুপারমার্কেট থেকে ডেটাসেন্টার পর্যন্ত এক ছাতার নিচে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার রীতি থেকে আলিবাবার সরে আসার চিন্তাভাবনার প্রতিফলন এই সিদ্ধান্ত। সংস্থাটি নতুন বিনিয়োগকারী ও পাবলিক মার্কেটগুলোকে আকর্ষণ করতে প্রস্তুত, তারও শক্তিশালী ইঙ্গিত এটি।

ইউওবি কে হিয়ানের নির্বাহী পরিচালক স্টিভেন লিউং বলেছেন, বেসরকারি খাতকে সমর্থনে বেইজিংয়ের প্রতিশ্রুতির পরেই এ খবরটি সামনে এলো। চীন যদি তার পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় তাহলে আলিবাবার মতো সংস্থাগুলোকে সমর্থন করতে হবে।

আজ মঙ্গলবার আলিবাবার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জ্যাক মা এক বছরেরও বেশি সময় পরে চীনে ফেরার পরপরই বিভক্তিকরণের ঘোষণা এলো।

জানা গেছে, আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ঝাং ক্লাউড ইন্টেলিজেন্স বিভাগের প্রধান হবেন। সূত্র: ব্লুমবার্গ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছয় ভাগ হচ্ছে আলিবাবা

নিউজ প্রকাশের সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩