ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১০২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের নামে মামলা করেছে পুলিশ। গত শনিবার (১২ আগস্ট) দিবাগত গভীর রাতে পুলিশের এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন- বর্তমান আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (৩৫), জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন (৬০), সদর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটন (৫৫), জেলা যুবদল নেতা আতিকুল হক জালাল (৪২), জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজহার হোসেন চৌধুরী প্রকাশ দিদার (৪০), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন প্রকাশ সালাউদ্দিন (৪০), নাঈম (৩৭), রাজিব আহমেদ (৩৮), পারভেজ (৩৭) মামুন (৪০) রোমান (৪০), রাজু (২৮), জুনাক (৩০), তুহিন (৩৫), এহছান (৩৭), পাভেল মৃধা (৩৩), জুবায়ের (৩৭), তুষার (৩৮)। এ ছাড়া মামলায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (১০ই আগস্ট) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল মান্নানকে আহ্বায়ক ও সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিুরুল হক খোকন ও নুরে আলম সিদ্দিকি।

জেলার আংশিক কমিটি ঘোষণার পরপরই জেলা বিএনপির বড় একটি অংশে ক্ষোভ সৃষ্টি হয়। এরপরই কমিটি গঠন নিয়ে শুরু হয় উত্তেজনা। এরই মধ্যে ঘোষিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে গত শনিবার বিকালে শহরের শিমরাইলকান্দি থেকে একটি আনন্দ মিছিল বের করেন। একই সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিুরুল হক খোকনের নেতৃত্বে অপর একটি গ্রুপ শহরের পাওয়ার রোডে আরাফাত রহমান কোকুর জন্মদিন পালনের জন্য অনুষ্ঠান আয়োজন করে। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় হাফিজুর রহমান কচি ও জহিরপন্থি গ্রুপের নেতাকর্মীরা সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজকে দায়ী করেন। তবে আনন্দ মিছিল করার পর দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান সিরাজুল ইসলাম। সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে করে মামলা করা হয়েছে। এর মধ্যে রাজীব আহমেদ ও সুমন মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২।

নিউজ প্রকাশের সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩