সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
- নিউজ প্রকাশের সময় : ১০:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক চালনের সময় ৩০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান
পরিচালনা করে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, সোমবার সোয়া ৭টার দিকেচরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ঢাকাগামী ঢাকা-সিলেট মহাসড়কের রাঁস্তারউপর তল্লাশী অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেলসহ ০১ জন আসামীকে গ্রেফতারকরেছে আশুগঞ্জ থানা পুলিশ ।গ্রেফতারকৃত আসামীর মাদকদ্রব্য আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
















