ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

ব্রাহ্মণবাড়িয়া জাতীয় শোক দিবস পালিত।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জাতীয় শোক দিবস পালিত।
ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে ৪৮তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৫ আগস্ট সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ ট্যাংকের পাড় থেকে শোক র‌্যালি বের হয়।র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা  প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

পরে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ সময় র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, জতির পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের হৃদয়। আজকের এই দিনে তাকে হত্যা করে বাংলাদেশের হৃদয়কে উপড়ে ফেলার চেষ্টা করেছিল সেই মোশতাক ও জিয়ারা। সেখান থেকে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডাঃ একরামুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব, প্রগতিশীল জোট,বআওয়ামী-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,জেলা আইনজীবী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনটি পালনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, চিত্রাঙ্কণ, আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ জেলার সকল মসজিদে বিশেষ দোয়া সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জাতীয় শোক দিবস পালিত।

নিউজ প্রকাশের সময় : ০৭:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩