ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ছেলেদের সঙ্গে কথা বলতে বাধা, বাবা-মাকে কুপিয়ে খুন কিশোরীর!

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

ঘটনাটি ভারতের। দেশটির উত্তরপ্রদেশের বুলন্দশহরে বাবা-মাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে ১৬ বছরের এক কিশোরীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ১৫ মার্চ ওই শহরের ফারুখি নগর লাল দরওয়াজা এলাকায় শাব্বির (৪৫) ও তার স্ত্রী রিহানা (৪২)-এর মরদেহ তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার পুলিশ তাদের কিশোরী কন্যাকে গ্রেফতার করে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, তদন্তের সময় নিহত দম্পতির মেয়ের বয়ানে অসঙ্গতি থাকায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে সে স্বীকার করে যে, ছেলেদের সঙ্গে কথা বলার কারণে তার বাবা-মা তাকে প্রায়ই মারধর করত। তা নিয়ে অশান্তি চরমে পৌঁছলে সে তার বাবা-মাকে খুন করার সিদ্ধান্ত নেয়।

পুলিশ জানিয়েছে, এরপর ওই কিশোরী গত ১৫ মার্চ পরিচিত এক যুবকের কাছ থেকে ২০টি মাদকের বড়ি এনে বাবা-মায়ের খাবারে মিশিয়ে দেয়। তারা খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাদেরকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে।

কিশোরী গ্রেফতারের পর মাদকের বড়ির জোগান দেওয়া ওই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। খুনে ব্যবহার করা অস্ত্রটিকেও উদ্ধার করা হয়েছে। সূত্র: এনডিটিভি, দ্য প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলেদের সঙ্গে কথা বলতে বাধা, বাবা-মাকে কুপিয়ে খুন কিশোরীর!

নিউজ প্রকাশের সময় : ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩