ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

সাংবাদিক পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাই ডিবি পুলিশ।

মো: সিপন রানা (নাগরপুর প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০১:৩০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

সাংবাদিক পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাই ডিবি পুলিশ।গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মশিউর রহমানকে গত

১৬ আগস্ট, রোজ বুধবার, আনুমানিক বিকাল ৫ টার সময় হাতিরঝিলের মহানগর প্রজেক্টের দুই নাম্বার গেইট থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। ১৬ আগস্ট সকাল ১০ টার দিকে ঢাকা টাইমসের সাংবাদিক পরিচয়ে মশিউর রহমানকে কল করে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করে। বিকালে মশিউর রহমান সাক্ষাৎকার দিতে বাসার নীচে নামলে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। মূলত মশিউর রহমানকে তুলে নিয়ে যেতেই সাংবাদিক পরিচয়ে এমন ফাঁদ পাতা হয়।গত ১৭ আগস্ট মশিউর রহমানকে কোর্টে তুলে ৭ দিনের রিমান্ড চান পুলিশ পরে কোর্ট ১ দিনের রিমান্ড মুন্জুর করে। মশিউর রহমানকে আটকের সময় সাথে তার বড় ভাই ছিলেন। বড় ভাইয়ের সামনে মশিউর প্রশ্ন করে আমাকে কেন ধরছেন? তখন ডিবি পুলিশ পরিচয়ধারীরা বলেন, আপনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নিয়ে লাইভ করেছেন। আপনার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন সাদা পোশাকে মশিউর রহমানকে তুলে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই সরকার গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির নেশায় মেতেছে। সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে চলমান আন্দোলন থেকে দূরে রাখতে এবং নেতৃবৃন্দের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতেই ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকে মশিউর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
নেতৃদ্বয় আরো বলেন, অনতিবিলম্বে মশিউর রহমানের মুক্তি দিতে হবে। গ্রেফতার, হামলা-মামলা করে চলমান আন্দোলন বন্ধ করা যাবেনা। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সকল বাধা উপেক্ষা করে রাজপথে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাই ডিবি পুলিশ।

নিউজ প্রকাশের সময় : ০১:৩০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩