প্রতিবন্ধীকে মারধর, হাসপাতালে ভর্তি

- নিউজ প্রকাশের সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

প্রতিবন্ধীকে মারধর, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সিরাজ মিয়া (৪৪) নামের এক শারীরিক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ উঠেছে।
রোববার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজলার তালশহর পশ্চিম ইউনিয়নের মৈশাইর আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সিরাজ মিয়া উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের মৈশাইর গ্রামের উত্তর পশ্চিমপাড়া এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে।ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি আহত প্রতিবন্ধী সিরাজ মিয়া জানান, সরাইল উপজেলার কালিগচ্ছ গ্রামের ব্রিকস ফিল্ডে তার বড়ভাই সাধনের ৮ শতাংশ জায়গা রয়েছে৷ এ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মৃত আব্দুল হাইয়ের ছেলে মন মিয়ার সঙ্গে বিরোধ চলছিল। এ জায়গাটি জোরপূর্বক মন মিয়া দখল করে রেখেছে । মন মিয়ার বিরুদ্ধে তার বড়ভাই সাধনে একটা মামলা করেছে। এসব বিষয় নিয়ে মন মিয়ার সঙ্গে প্রায় ঝগড়া হতো তার। আজকে সিরাজ মিয়া বাড়ি থেকে আশুগঞ্জ যাওয়ার পথে মন মিয়া, সোহাগ, হারিজ মিয়াসহ ৭-৮ জন তাকে মারধর করে কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, এক প্রতিবন্ধীকে মারধরের কথা শুনেছি। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
















