সংবাদ শিরোনাম ::
বিক্ষোভের অনুমতি চেয়ে বিএনপির চিঠি ডিএমপি কার্যালয়ে।

ফাহারিয়া ইসলাম মুন (অনলাইন বুড়ো প্রধান)
- নিউজ প্রকাশের সময় : ০৭:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
সোমবার (২১ আগস্ট) ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত একটি চিঠিটি ডিএমপিতে পাঠানো হয়।
মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণের ২৪টি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানান ।
একই দিন কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা মিছিল কর্মসূচি পালন করবেন।
কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে (ডিএমপি কমিশনার) বিশেষভাবে অনুরোধ করা হয় চিঠিতে।
















