ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ইয়াবা পকেটে রাখার দায়ে মাদকদ্রব্যের কর্মকর্তা গ্রেফতার।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

ইয়াবা পকেটে রাখার দায়ে মাদকদ্রব্যের কর্মকর্তা গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে মামলা নিস্পত্তি শেষে আলামতের মাদক ধ্বংস করার সময় পকেটে লুকিয়ে রাখা ইয়াবাসহ মাহমুদুল হাসান নামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্ত্বরে মাদক ধ্বংস করার আয়োজন চলাকালে তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাহমুদুল ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন। তার হেফাজত থেকে ১০২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে নিস্পত্তি হওয়া মাদকদ্রব্য ধ্বংস করার আয়োজন করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ আরও কয়েকজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। আদালতের মালখানায় জমা থাকা মাদকগুলো ধ্বংস করতে চত্ত্বরে নিয়ে আসা হচ্ছিল। এরমধ্যে ফেনসিডিল, স্কফ, বিয়ার, বিদেশি মদ ও ইয়াবা ছিল। নিয়ে আসার সময় এক প্যাকেট ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী প্রসিকিউটর মাহমুদুল হাসান নিজ প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন। এতে তার প্যান্টের পকেট উঁচু হয়ে থাকায় কাছে আসলে উপস্থিত ম্যাজিস্ট্রেটের চোখে পড়লে সন্দেহ হয়। ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকা পুলিশ সদস্যদের মাহমুদুল হাসানকে তল্লাশি করতে বলেন। তল্লাশিতে করে তার প্যান্টের পকেট থেকে ১০২২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম বলেন, বৃহস্পতিবার বিকালে এই ঘটনায় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সেই কর্মকর্তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইয়াবা পকেটে রাখার দায়ে মাদকদ্রব্যের কর্মকর্তা গ্রেফতার।

নিউজ প্রকাশের সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩