সংবাদ শিরোনাম ::
সরাইলে পুলিশ সদস্যের মৃত্যু

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
- নিউজ প্রকাশের সময় : ০২:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

সরাইলে পুলিশ সদস্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেল অফিসে কর্মরত পুলিশ কনস্টেবল (ড্রাইভার) মোঃ জাহেদুল আলম (২৬) সোমবার (২৮ আগস্ট) সকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে জাহেদ। এরপর তাকে দ্রুত ঘাটুরা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুলকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে জাহেদুলের লাশ তার গ্রামের বাড়ি চট্রগ্রামের আনোয়ারায় পাঠানো হয়েছে।
জাহেদুল চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পূর্ববড়িয়া গ্রামের আলী আহমেদের ছেলে। ৬ বছর আগে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন। তার সাড়ে ৪ বছর ও আড়াই বছরের দুটি কন্যা সন্তান রয়েছে।
















