ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

পার্থর বিজেপিতে হিরো আলম

মোঃমেহেদী হাসান (স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১০০ বার পড়া হয়েছে

পার্থর বিজেপিতে হিরো আলম

ডিশ ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম নিজের আন্দালিব রহমান পার্থের বিজেপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দিয়েছেন। এর আগে ২৭ আগস্ট ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশিত হয় জেপিতে যোগ দিচ্ছেন হিরো আলম।
সম্প্রতি হিরো আলম ঘোষণা দিয়েছিলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন। এর পর থেকেই হিরো আলমের রাজনৈতিক দলে যোগদান নিয়ে গুঞ্জন শুরু হয়।
তবে এবার সব গুঞ্জনের অবসান করে হিরো আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি ছবি পোস্ট করে মন্তব্যে হিরো আলম লিখেন, পার্থর (আন্দালিব রহমান পার্থ) দলে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
এর আগে, গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে হিরো আলম বেশ আলোচনায় ছিলেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচনে তিনি সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরে যান এ অভিনেতা। পরবর্তীতে ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় আসেন।
রাজনৈতিক দলে অংশ নেওয়ার বিষয়ে হিরো আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, এ মুহূর্তে কিছুই বলতে চাই না। তবে কয়েকটি দল থেকেই অফার পেয়েছি। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (বিজেপি) থেকে আমাকে অফার করা হয়েছে। ভেবেচিন্তে যে কোনো একটি দলে অংশ নেব। সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব।
রাজনৈতিক দলে যোগ দিলে কোন আসন থেকে নির্বাচন করবেন এমন প্রশ্নে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব, সে দল যে আসনে আমাকে মনোনয়ন দেবে, সে আসনে নির্বাচন করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পার্থর বিজেপিতে হিরো আলম

নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩