ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ডিএমপি থেকে সরানো হচ্ছে এডিসি সানজিদাকেও

রিপোর্টার:-সৈয়দ রাসেল মুন
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

ডিএমপি থেকে সরানো হচ্ছে এডিসি সানজিদাকেও

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় বরখাস্ত এডিসি হারুনের পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বদলি করা হচ্ছে ক্রাইম বিভাগের এডিসি-১ সানজিদা আফরিনকে। বিসিএস ৩৩ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী।

ছাত্রলীগ নেতা নির্যাতনসহ ব্যক্তিগত বিষয়ের বিবাদে বিভিন্ন সংবাদমাধ্যমে স্বামীর পক্ষে অবস্থান না নিয়ে বরখাস্ত এডিসি হারুনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে সানজিদাকে।

ডিএমপি সূত্র জানায়, সানজিদাকে ডিএমপি থেকে সরিয়ে ঢাকার বাইরের কোথাও বদলির সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ নিয়ে আদেশ দেবে পুলিশ সদর দফতর।

এদিকে, এডিসি সানজিদার বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। গণমাধ্যমে তিনি বলেন, আমি সানজিদার সাথে কথা বলিনি। সানজিদা এ ধরনের স্টেটমেন্ট দিয়ে ঠিক করেনি। কারণ অনুমতি ছাড়া সে এ ধরনের স্টেটমেন্ট দিতে পারে না।

জানা গেছে, ঘটনার আদ্যপান্ত নিয়ে এডিসি সানজিদাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই যার যেরকম ভূমিকা তার বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিএমপি থেকে সরানো হচ্ছে এডিসি সানজিদাকেও

নিউজ প্রকাশের সময় : ০৫:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩