সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ৪
এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
- নিউজ প্রকাশের সময় : ০৬:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

আশুগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৫ কেজি গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহ্নত প্রাইভেটকার চার জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার সময় তাদেরকে পুলিশ আটক করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা করা হয়।
অভিযানকালে মাদক চোরাচালানে ব্যবহ্নত প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
















