আখাউড়ায় সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামি গ্রেফতার।
- নিউজ প্রকাশের সময় : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

আখাউড়ায় সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামি গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে এমন ৩ জন আসামীকে গ্রেফতার করে পুলিশে একটি বিশেষ টিম। ১৭/০৯/২০২৩ ইং তারিখে রাতে সাড়ে ৯ টাই উপজেলার পৌর এলাকায় একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানা জারি করা আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করার সময় ৩ জন ধরা পড়ে ।
বিভিন্ন মেয়াদ ও গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত আসামিরা হলেন,জিআর ১৬৬/২০২১ এর ২ বৎসর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী আখাউড়া উপজেলার আমোদাবাদ (জমাদ্দার বাড়ী) গ্রামের মৃত আবুল হাসান ছেলে মোঃ আব্দুল করিম।
অপর অভিযানে জিআর ২৩৮/২০ এর ১ বৎসর ১ মাসের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি পিরোজপুর জেলার ভান্ডারীয়া উপজেলার লক্ষীপুরের বাসিন্দা বর্তমানে আখাউড়া উপজেলার রেলওয়ে কলোনি হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হানিফ মিয়ার ছেলে সোহাগ মিয়া।
অন্যদিকে একই সময়ে অপর এক অভিযানে জিআর ৩৭/১৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আখাউড়া উপজেলার ইদিলপুর (ছতুরা শরীফ, চানপুর) এলাকার মৃত বাবরু মিয়া ওরফে প্রকাশ বাবুল মিয়ার ছেলে আশিক মিয়া (৩৫)।
পুলিশের এই বিশেষ অভিযানে দায়িত্বে ছিলেন এসআই মোঃ নিজাম উদ্দিন, এসআই/আবু ছালেক অফিসার এস.আই মোঃ মহিন উদ্দিন, এসআই নুপুর কুমার দাশ, এএসআই মোঃ শাহজাহান শেখ ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম
অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান,
গ্রেফতারকৃত আসামীদেরকে সাথে সাথে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
















