ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটে বিরত বাংলাদেশসহ ১৬ দেশ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) একটি প্রস্তাবে অন্যান্য ১৬ দেশসহ বাংলাদেশ ভোটদানে বিরত রয়েছে।

প্রস্তাবে বাংলাদেশ ছাড়া আলজেরিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, গ্যাবন, হন্ডুরাস, ভারত, কাজাখাস্তান, কিরগিস্তান, মরক্কো, পাকিস্তান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, উজবেকিস্তান এবং ভিয়েতনামও ভোটদানে বিরত থাকে।

জাতিসংঘের সংবাদ ও মিডিয়া প্রেস সেন্টারে বৈঠকের সারাংশে বলা হয়, চীন ও ইরিত্রিয়া ইউক্রেনের ওপর স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের ম্যান্ডেট আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত সম্বলিত ইউএনএইচআরসি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। প্রস্তাবটি আর্জেন্টিনা, বেলজিয়াম, বেনিন, চিলি, কোস্টারিকা, আইভরি কোস্ট, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মন্টেনিগ্রো, নেপাল, প্যারাগুয়ে, কাতার, রোমানিয়া, সোমালিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ২৮টি দেশের ভোটে গৃহীত হয়।

প্রস্তাবে মানবাধিকার কাউন্সিল রাশিয়াকে ‘অবিলম্বে ইউক্রেনে তার মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন এবং আন্তর্জাতিক মানবিক আইন লংঘন বন্ধ করার’ আহ্বান জানানো হয়। এটি সমস্ত মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা কঠোরভাবে পরিপালন এবং ইউক্রেনের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো সুরক্ষারও আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটে বিরত বাংলাদেশসহ ১৬ দেশ

নিউজ প্রকাশের সময় : ০৬:১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩