ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বিজ্ঞানের শক্তি ছাড়া চলা অসম্ভব ।-মোকতাদির চৌধুরী এমপি।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়ার ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে

বিজ্ঞানের শক্তি ছাড়া চলা অসম্ভব ।-মোকতাদির চৌধুরী এমপি।

ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপীয় আন্তঃস্কুল বিজ্ঞানমেলা ২০২৩ উদ্ভোধন করা হয়েছে।

রবিবার(২৪ সেপ্টেম্বর) সকাল সাঁড়ে ৯টায় পৌরশহরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০টির বেশি মাধ্যমিক বিদ্যালয়ের ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশ নেয়। প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞানবিষয়ক দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বিজ্ঞান মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিজ্ঞাণের গুরুত্ব বুঝাতে গিয়ে ইসলাম ধর্মের আল কুরআনের সূরা ইয়াছিনে কিছু অংশ তুলে ধরেন। তিনি বলেন, কুরআন তফসির যদি তারা পড়ত তাহলে তারা জানত। সূরা ইয়াছিনের ঐ আয়াত ও জানত। “তোমরা পারো তো অতিক্রম করো আকাশ ও পৃথিবী সীমানা। জানি তোমরা তা অতিক্রম করতে পারবা না। তবে পারবা যদি তোমাদের শক্তি থাকে।”।এনার্জি বা শক্তি তো বিজ্ঞান। আমরা যে আকাশ ও পৃথিবী প্রতিনিয়ত অতিক্রম করছি। এই যে সেদিন ভারত চন্দ্রায়ন নাম দিয়ে যেটি পাঠিয়েছে চন্দ্রে। যে রকেটের মাধ্যমে চন্দ্রায়ন পাঠিয়েছে তা বিজ্ঞানের শক্তি ব্যবহার করে সম্ভব হয়েছে। বিজ্ঞান হচ্ছে এক বিস্ময়কর শব্দ। বিজ্ঞান ছাড়া আমাদের একমুর্হূত চলা অসম্ভব।

তিনি আরো বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পাঠিয়েছে।  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আমরা আরেকটি বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নামে উৎক্ষেপণ করার জন্য কাজ করছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। নতুন নতুন প্রযুক্তি আবিস্কার হচ্ছে। বিজ্ঞানের শক্তি ব্যবহার করেই তা সম্ভব হচ্ছে।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার কোষাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার, জেলা শিক্ষা অফিসার, সুশীল সমাজ ও গণমাধ্যমের সাংবাদিক প্রমুখ।

বিকেল চারটায় পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে এ আয়োজন। ব্রাহ্মণবাড়িয়া জেলা মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি এ মেলার আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। ইভেন্ট পার্টনার ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া, ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এবং স্বপ্নতরী। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

এর আগে, ব্রাহ্মণবাড়িয়ায় ২০১৯ সালে প্রথম জেলা আন্তঃস্কুল বিজ্ঞানমেলা আয়োজিত হয়। এরপর করোনার কারণে কয়েক বছর বন্ধ থাকার পর এ মেলা আবারও শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজ্ঞানের শক্তি ছাড়া চলা অসম্ভব ।-মোকতাদির চৌধুরী এমপি।

নিউজ প্রকাশের সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩