ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা দুদক কর্মকর্তা।

রিপোর্টার : মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা দুদক কর্মকর্তা

চট্টগ্রামের এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের ২০ লাখ টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হুদা। শনিবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কামরুল দুদকের কুমিল্লা জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, হাজারি গলির সোনা ব্যবসায়ী পরিমল ধরের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেওয়া হয়েছে- এমন কথা বলে ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন কামরুল হুদা। টাকা দিলে বিষয়টি আর তদন্ত হবে না মর্মে আশ্বাস দেন। এর সূত্র ধরে শনিবার সন্ধ্যায় চকবাজারের একটি রেস্টুরেন্টে পরিমলের সঙ্গে দেখা করেন কামরুল। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।

এরপর থানায় এনে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে থানায় আসেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের একজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক। তাদের সঙ্গেও পুলিশের কথা হয়। রাতে কামরুলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কামরুল এর আগে ২০১৩ সালে এক কনস্টেবলকে নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে চট্টগ্রামে গণপিটুনির শিকার হন। যদিও ওই সময় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে কামরুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা দুদক কর্মকর্তা।

নিউজ প্রকাশের সময় : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩